বাদ পড়ল আমিরের `পিপলি লাইভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে অনুষ্ঠেয় অস্কার থেকে বাদ পড়ল বলিউডের পারফেকশনিস্ট নামে খ্যাত আমির খান প্রযোজিত ছবি `পিপলি লাইভ`। অস্কারের জন্য মনোনীত সর্বশেষ ৬৬টি ছবি থেকে নয়টি ছবি নির্বাচনের ফলে বাদ পড়েছে আমিরের ছবিটি। ছবিটি এ বছরের সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে অস্কারে মনোনীত হয়েছিল। কিন্তু সর্বশেষ দেৌড়ে আর টিকে থাকতে পারল না। ভারতের ২৭টি ছবি থেকে `পিপলি লাইভ`কে নির্বাচিত করা হয়েছিল।নবাগত পরিচালক আনুশাহ রিজভী পরিচালিত `পিপলি লাইভ`-এ একজন কৃষক এবং একজন নাট্যকর্মীর জীবনের বঞ্চনার নানা ঘটনাকে উপস্থাপন করা হয়েছে।এর আগে আমির খানের লাগান (২০০১) এবং `তারে জামিন পার` (২০০৭) অস্কারে শামিল হয়েছিল। কিন্তু দুটি আসর থেকেই আমিরকে হতাশ হয়ে ফিরতে হয়েছিল।